ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৬৫ হাজার

admin | আপডেট: ২২ এপ্রিল ২০২২ - ১১:২৮:২৬ এএম

ডেস্ক নিউজ : স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে জনানো হয়েছে, এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন। এর মধ্যে ঢাকায় পরীক্ষা দিচ্ছেন ৩০ হাজার শিক্ষার্থী। সরকারি কলেজে সিট রয়েছে ৫৪৫টি, বেসরকারিতে ১ হাজার ৪০৫টি। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থ বিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এর আগে, গত ২০ মার্চ সকাল থেকে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন নেয়া হয়। এরপর প্রবেশপত্র সংগ্রহের সময় ছিল ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। এবার ডেন্টাল ভর্তির আবেদন ফি এক হাজার টাকা। পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষা মিলে মোট জিপিএ শর্ত ছিল ৯। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ ছিল ৮। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫-এর কম থাকলে আবেদন করা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২২শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৫

▎সর্বশেষ

ad