ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

কুইকনিউজবিডি.কম এ নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম খান এর ৭ বছর পূর্তি

admin | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ - ০২:১৭:৪২ পিএম

ডেস্কনিউজঃ কুইকনিউজবিডি.কম নিউজ পোর্টালে নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের ৭ বছর অতিক্রম করলেন বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম খান। ৭ বছর পূর্বে এ দায়িত্ব গ্রহণ করে নজরুল ইসলাম খান কুইকনিউজবিডি.কম এর জন্যে নিরলস ভাবে কাজ করে গেছেন।

এ উপলক্ষে গতকাল কুইকনিউজবিডি.কম কার্যালয়ে ইফতার পূর্ব একটি অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নজরুল ইসলাম খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তিনি আগামীতে আরও নিবেদিতভাবে কাজ করার জন্যে প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে কুইকনিউজবিডি.কমের দপ্তর সহ সারাদেশে কর্মরত সকল সংবাদ প্রতিনিধিদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আরও সহযোগিতা কামনা করেছেন।

কুইকনিউজবিডি.কমের সম্পাদক লুৎফর রহমান নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম খানকে কুইকনিউজবিডি.কম পরিবারে ৭ বছর সাফল্যের সঙ্গে অতিক্রম করায় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

বিপুল/৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৩

▎সর্বশেষ

ad