ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ঢাবি গবেষকদের উদ্ভাবন, পাওয়া যাবে বজ্রপাতের পূর্বাভাস

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ১০:২৬:৫০ পিএম

ডেস্ক নিউজ : বজ্রপাতে জান-মালের ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকে বজ্রপাতের সম্ভাব্য এলাকায় ও সময় চিহ্নিত করার মডেল উদ্ভাবন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পাপ্পু পাল এবং গবেষণা সহকারী খান মো. গোলাম রব্বানী উদ্ভাবিত এই মডেলে ২৪ ঘণ্টা আগেই বজ্রপাতের ঝুঁকির তথ্য পাওয়া যাবে। 

আন্তর্জাতিক আবহাওয়া দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় আবহাওয়াবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে ‘আর্লি ওয়ার্নিং এন্ড আর্লি এ্যাকশন: লাইটেনিং ডাইজেস্টার’ শীর্ষক এক সেমিনারে গবেষণা ফল তুলে ধরে এ তথ্য জানানো হয়। 

সেমিনারে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রেজাউল হক উপস্থিত ছিলেন। সেমিনারে অনলাইনে যুক্ত হন বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিনিধি ড. লক্ষ্মণ সিং রাঠোড়। সেমিনারে গবেষণা ফলাফল উপস্থাপন করেন খান মো. গোলাম রব্বানী। 

কিউটিভি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৬

▎সর্বশেষ

ad