ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

পূর্ব ইউরোপে উত্তেজনা : জার্মানিতে জঙ্গিবিমান পাঠাল যুক্তরাষ্ট্র

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৫৮:১৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে পূর্ব ইউরোপে প্রচণ্ড সামরিক উত্তেজনার মধ্যে জার্মানিতে এফ-৩৫ জঙ্গিবিমান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে আরো শক্তিশালী করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। বুধবার মার্কিন এয়ারফোর্স জানিয়েছে, জার্মানির স্প্যাংডালেম বিমানঘাঁটিতে এসব বিমান মোতায়ন করা হয়েছে, সঙ্গে রয়েছে পাইলট, রক্ষণাবেক্ষণাকারী ও সাপোর্ট পারসোনেল। এর পাশাপাশি মার্কিন সরকার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ছয়টি কেসি-১৩৫ সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে।

এয়ারফোর্স কমান্ড জানিয়েছে, জার্মান সরকার ও ন্যাটো কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করে এফ-৩৫ বিমান মোতায়েন করা হয়। মার্কিন বিমান বাহিনীর ইউরোপ ও আফ্রিকা বিষয়ক কমান্ডার এরিক অ্যান্টনি বলেন, একটি ‘গতিশীল পরিবেশের মধ্যে’ আমরা এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করছি। এই পদক্ষেপের মধ্যদিয়ে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

সূত্র : পার্সটুডে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১১:৫৬

▎সর্বশেষ

ad