ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

বর্ষসেরা পুরস্কারে বাজিমাত পাকিস্তানিদের; যা বললেন শহীদ আফ্রিদি

admin | আপডেট: ২৫ জানুয়ারী ২০২২ - ০৪:০৯:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা পুরস্কারে বাজিমাত করেছে পাকিস্তান।মতবে সবচেয়ে বড় অর্জন বর্ষসেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। তার এমন অর্জনে উচ্ছ্বসিত দেশটির লিজেন্ডারি ক্রিকেটার শহীদ আফ্রিদি। গত বছর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বর্ষসেরা ক্রিকেটার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন শাহিন আফ্রিদি। ২০০৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে আইসিসি। ২১ বছর বয়সী আফ্রিদির চেয়ে কম বয়সে এটি জিততে পারেননি আর কেউই। পাকিস্তানের হয়েও প্রথমবারের মতো কেউ এ পুরস্কার পেল। আইসিসি অ্যাওয়ার্ডে পাকিস্তানের শাহিন ছাড়াও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টির সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

শাহিন আফ্রিদির অর্জনকে অসাধারণ উল্লেখ করে টুইটারে শহীদ আফ্রিদি অভিনন্দন জানালেন পুরস্কার জেতা সবাইকেই। তিনি লিখেন, ‘অভিনন্দন শাহিন! তোমার জন্য ও পাকিস্তানের জন্য এটি অসাধারণ অর্জন। পুরোপুরি যোগ্য হিসেবেই পেয়েছো এটি। আমাদের দল এখন মহাতারকায় ভরা। আবারও অভিনন্দন রিজওয়ান, বাবর ও শাহিন। ’

 

 

কিউটিভি/আয়শা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

▎সর্বশেষ

ad