ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

৩ ম্যাচ নিষিদ্ধ রিয়াল মাদ্রিদের অধিনায়ক

admin | আপডেট: ২২ জানুয়ারী ২০২২ - ০৩:৪৫:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : দশ জনের দলে পরিণত হয়েও এলচের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেই জয়কে ছাপিয়ে সামনে এসেছে ম্যাচের দুটি বির্তকিত ঘটনা। যার একটি রিয়ালের ব্রাজিলিয়ান তারকা মার্সেলোকে ঘিরে।  লালকার্ড দেখে রেফারির উদ্দেশ্যে ‘বাজে মন্তব্য’ করেন রিয়াল অধিনায়ক। শাস্তি হিসেবে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। কোপা দেল রেতে বৃহস্পতিবারের সেই ম্যাচের ১০২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্সেলো।  যদিও ফাউল করেননি বলে দাবি এই ব্রাজিলিয়ানের।

মাঠ ছেড়ে যাওয়ার সময় ক্ষোভ উগড়ে দেন রেফারি ফিগেরোয়া ভাসকেজের ওপর।  ভাসকেজকে ‘তুমি খুব খারাপ’ মন্তব্য করেন এ ব্রাজিলিয়ান লেফট ব্যাক। এমন মন্তব্যের জেরে মার্সেলোকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফেডারেশন। তবে এ শাস্তির বিরুদ্ধে আপিল করবে রিয়াল। কোপা দেল রের শেষ ষোলোতে সেই ম্যাচে এলচেকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে রিয়াল। শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।

তথ্যসূত্র: ফুটবল ইস্পানা

 

 

কিউটিভি/আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad