ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

রিয়ালের জয়ের রাতে বার্সেলোনার হার

admin | আপডেট: ২১ জানুয়ারী ২০২২ - ০৪:১৮:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সেলোনা কোপা দেল রেতে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে যেন নিজেদের খুঁজে ফিরে বেড়াচ্ছিল। প্রথম দিকে এগিয়ে যাওয়া বিলবাওয়ের বিপক্ষে শেষদিকে প্রতিরোধ গড়ে তুললেও অতিরিক্ত সময়ে গিয়ে আর পারেনি কাতালানরা। বৃহস্পতিবার রাতে বিলবাওয়ের মাঠে কোপা দেল রের শেষ বত্রিশে ৩-২ ব্যবধানে হারে জাভি এরনান্দেসের দল।  

ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় এগিয়ে যায় বিলবাও। নিকো উইলিয়ামসের ডি-বক্সে দেওয়া পাস কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন ইনাকি মুনিয়াইন। বেশিক্ষণ অবশ্য ব্যবধান ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২০তম মিনিটে সদ্য দলে ভেড়ানো ফেরান তরেস বার্সেলোনাকে সমতায় ফেরান। সের্হিও বুসকেতসের পাস ডি-বক্সে পেয়ে উঁচু শটে জাল খুঁজে নেন তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ড।  

বিরতির পর খেলতে নেমে আধিপত্য ধরে রাখে বিলবাও। শেষ ৪৫মিনিটে বেশ কয়েকটি আক্রমণ করেও অবশ্য বার্সার রক্ষণদেয়াল ভেদ করতে পারেনি তারা। তবে ৮৬তম মিনিটে ইনিগো মার্তিনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অবশ্য সমতায় ফেরে কাতালানরা। ডি-বক্সের মধ্যে ডান দিক থেকে বল বাড়ান দানি আলভেস। আর প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধার মুখে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পেদ্রি।  

২-২ স্কোরলাইন নিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু লড়াই চলতে থাকে আগের মতোই বিলবাওয়ের পক্ষে। ১০৫তম মিনিটে ডি-বক্সে নিকো উইলিয়ামসের শট হাতে লাগে জর্দি আলবার। ভিএআর দেখে পেনাল্টির ঘোষণা দেন রেফারি। দারুণ স্পট কিকে বার্সেলোনা থেকে জয় ছিনিয়ে নেন মুনিয়াইন। শেষদিকে অনেক চেষ্টা করেও আর জয়ে ফেরা হয়নি পিকে-আলবাদের। হেরে বিদায় নেয় কোপা দেল রে থেকে।

 

 

কিউটিভি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad