ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

ওমিক্রন আতঙ্কে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ০৮:০৪:২৯ পিএম

ডেস্ক নিউজ : সারা বিশ্বে বাড়ছে ওমিক্রনের আতঙ্ক। সংক্রমণের জেরে কড়াকড়ি হচ্ছে বিধিনিষেধ। তার প্রভাব পড়ছে ক্রীড়াক্ষেত্রেও। করোনার জেরে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের এবং টি-২০ সিরিজ স্থগিত করে দিল নিউজিল্যান্ড। আগামী ২৪ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল কিউইদের। তিনটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ হওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না দুই দেশের ক্রিকেট বোর্ড। পরিবর্তিত কবে এই সিরিজ হবে সেটা পরে জানানো হবে বলে জানা গেছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ডেভিড হোয়াইট বলেন, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে এখন সিরিজ করা যাবে না। পরে পরিস্থিতি ঠিক হলে সময় সুযোগ বুঝে নতুন সূচি করা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে এই বিষয়ে জানান, বিশ্বজুড়ে এখন অতিমারি চলছে। ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

▎সর্বশেষ

ad