ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

দক্ষিণ আফ্রিকায় হেরে টেস্ট র‍্যাংকিংয়ে ভারতের পতন

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ০৩:১২:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্যই ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে গেছে ভারত। ওই সিরিজ শেষে সাদা পোশাকের নেতৃত্বও ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। সিরিজ হারের কারণে আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে তৃতীয় স্থানে নেমে গেল ভারত। অন্য দিকে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতে টেস্টে শীর্ষ স্থানে উঠে এসেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জয়ের পর জোহানেসবার্গ ও কেপটাউনে হারতে হয় বিরাট কোহলিদের। তার প্রভাব পড়েছে পয়েন্ট তালিকায়। ভারতের রেটিং পয়েন্ট কমে গেছে। অন্যদিকে চারটি টেস্ট জিতে অস্ট্রেলিয়ার পয়েন্ট বেড়ে হয়েছে ১১৯। ফলে ভারত ও নিউজিল্যান্ডকে তারা টপকে গেছে। বাংলাদেশের বিপক্ষে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ শেষ করার পরে নিউজিল্যান্ডের পয়েন্ট হয়েছে ১১৭।

অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে অ্যাশেজ হেরেও তালিকায় চার নম্বর স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুফল পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০১ পয়েন্ট পেয়ে তারা ৬ষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। ছয় নম্বরে আছে পাকিস্তান। বাবর আজমদের পয়েন্ট ৯৩। তালিকায় পরের দেশগুলি হল যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

 

 

কিউটিভি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad