ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

বিগ ব্যাশে ক্যামেরনের ইতিহাস

admin | আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ - ০৯:১২:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ইতিহাস গড়লেন মেলবোর্ন রেনেগেডসের লেগ স্পিনার ক্যামেরন বয়েস। বুধবার সিডনি থান্ডারের বিপক্ষে ‘ডাবল’ হ্যাটট্রিক করেন মেলবোর্ন রেনেগেডসের এই তারকা ক্রিকেটার। চার বলে চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি। ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসেই ওভারের শেষ বলে সিডনি থান্ডারের হয়ে খেলা ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালেক্স হেলসকে আউট করেন বয়েস। তার আগে ২২ বলে ৪৪ রান করেন হেলস।

এরপর নবম ওভারের প্রথম বলে জেসন সাঙ্গা, দ্বিতীয় বলে অ্যালেক্স রস, তৃতীয় বলে ড্যানিয়েল সামসকে আউট করে সাজঘরে ফেরান ক্যামেরন বয়েস। চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন ক্যামেরন বয়েস। বিগ ব্যাশে এই প্রথম এমন কৃর্তী গড়লেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করা তিনি দশম বোলার। এদিন চার ওভারে ২১ রানে ৫ উইকেট নেন বয়েস। তার পঞ্চম শিকার হন ম্যাথিউ গিলকস। ১১তম ওভারের প্রথম বলেই বয়েসের বলে আউট হন ম্যাথিউস। 

ক্যামেরন বয়েসের বিধ্বংসী বোলিংয়ের পরও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে সিডনি থান্ডার। অধিনায়ক উসমান খাজা ৫১ বলে ৮ চার ও এক ছক্কায় করেন ৭৭ রান। ২২ বলে ২০ রান করেন বেন কাটিং। তবে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ রানে হেরে যায় ক্যামেরন বয়েসের দল মেলবোর্ন রেনেগেডস। 

 

 

কিউটিভি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৯

▎সর্বশেষ

ad