ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

admin | আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ - ০৬:২১:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্বে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ান নারী দলকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাল-সবুজ জার্সিধারীদের বোলিংয়ের সামনে একেবারেই সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। কুয়ালালামপুরে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৪৯ রান। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুজন। উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন।

৫০ রানের লক্ষ্য টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি শামিমা সুলতানাদের। উদ্বোধনী জুটিতেই ৩৮ রান যোগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামিমা সুলতানা বিদায় নেন। এরপর মুর্শিদা খাতুন ১৪ রান করে সাজঘরে ফেরেন। এরপর নিগার সুলতানা (৩) ও ফারজানা হকের (৭) ব্যাটের ওপর ভর করে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা আহমেদ।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৬

▎সর্বশেষ

ad