ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

আজেন্টাইন তারকার এই গোলটি জিতে নিল পুসকাস অ্যাওয়ার্ড (ভিডিও)

admin | আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ - ০৩:০৮:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার এরিক লামেলা। বর্তমানে তিনি খেলছেন লা লিগার দল সেভিয়ায়। গত মৌসুমে খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের হয়ে। সে সময় অবিশ্বাস্য ভঙ্গিমায় তার করা এক গোলের সুবাদে ফিফার এবারের পুসকাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এই আর্জেন্টাইন। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২১ সালের সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জয়ী হিসেবে লামেলার নাম ঘোষণা করা হয়।

সেরার পুরস্কারটি জিততে লামেলা পেছনে ফেলেছেন চেক রিপাবলিকের ফরোয়ার্ড পাত্রিক শিক ও পোর্তোর ফরোয়ার্ড মেহদি তারেমির দুর্দান্ত দুটি গোলকে। গত মার্চে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সেরার স্বীকৃতি পাওয়া গোলটি করেন লামেলা। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে বাম পা ডান পায়ের পেছন দিয়ে ঘুরিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন লামেলা।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad