ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

আরও একটি টেস্টে অধিনায়কত্ব করার প্রস্তাব পেয়েছিলেন কোহলি

admin | আপডেট: ১৭ জানুয়ারী ২০২২ - ০৮:৩৩:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : আরও একটি টেস্টে কি নেতৃত্ব দিতে দেখা যাবে বিরাট কোহলিকে? ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সে রকমই প্রস্তাব গিয়েছিল সদ্য প্রাক্তন হওয়া অধিনায়কের কাছে। বলা হয়েছিল, অধিনায়ক হিসেবে বিদায়ী টেস্ট খেলার সুযোগ তিনি চাইলে পেতে পারেন। কিন্তু কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। শুক্রবার প্রথমে কোচ রাহুল দ্রাবিড় এবং দলের বাকিদের নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন কোহলি। এরপর বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। তখনই বোর্ডের এক কর্তা কোহলিকে বলেন, তিনি চাইলে অধিনায়ক হিসেবে বিদায়ী টেস্ট খেলতে পারেন। কিন্তু কোহলি তাতে রাজি হননি বলেই জানা গেছে।

সেই টেস্টটি কোহলির শততম টেস্টও হবে। কোভিড পরিস্থিতিতে সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ আবার কোহলির আইপিএল-এর শহর বেঙ্গালুরুতেই হওয়ার কথা। ফলে সেই অর্থে বেঙ্গালুরু কোহলির নিজেরই শহর। সেখানেই কোহলিকে অধিনায়ক হিসেবে শেষ টেস্ট খেলার সুযোগ করে দিতে চেয়েছিল বোর্ড। কিন্তু কোহলি সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে জানা যায়।

 

 

কিউটিভি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad