ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে পন্থকে চান গাভাস্কার

admin | আপডেট: ১৭ জানুয়ারী ২০২২ - ০৫:০৫:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন কে? সম্ভাবনায় এগিয়ে রোহিত শর্মা। তবে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার চান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে। গাভাস্কার বলেন, ‘এমন একজনকে অধিনায়ক করা উচিত যে তিন ফরম্যাটেই খেলে। আমাকে বললে আমি পন্থের নাম নেব। নরি কন্ট্রাক্টর চোট পাওয়ার পর মাত্র ২১ বছর বয়সে অধিনায়ক করা হয় মনসুর আলী খান পতৌদিকে। এরপর পতৌদি কী করেছেন সবাই জানে। দিল্লির হয়ে পন্থ দেখিয়েছে, অধিনায়ক হিসেবেও সে সফল।’

এদিকে বিরাট কোহলির সিদ্ধান্ত নিয়ে টুইট করেছেন শচীন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ‘তুমি সব সময় দলের জন্য ১০০ শতাংশ দিয়েছ আর দিয়েও যাবে।’ ভিভ রিচার্ডস লিখেছেন, ‘সফলতম অধিনায়কদের মধ্যে তোমার নাম থাকবে।’ ১৬ ঘণ্টা পর রোহিত শর্মার প্রতিক্রিয়া, ‘বিস্মিত! ভারত অধিনায়ক হিসেবে সাফল্যের জন্য অভিনন্দন।’

 

 

কিউটিভি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

▎সর্বশেষ

ad