ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

বুন্দেসলিগায় লেভানদোস্কির ৩০০

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০৩:১৮:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : গত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানদোস্কি। গতরাতের ম্যাচেও করেছেন হ্যাটট্রিক। তার নৈপুণ্যে বুন্দেসলিগার ম্যাচে কোলনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন। হ্যাটট্রিকের সুবাদে বুন্দেসলিগার ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন লেভানদোস্কি।

ম্যাচের নবম মিনিটে গোলের খাতা খুলেন লেভানদোস্কি। ২৫তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন কোরেন্তিন তোলিসো। ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় ও ৭৪তম মিনিটে তৃতীয় গোলটি করেন লেভানদোস্কি। বুন্দেসলিগার ইতিহাসে লেভাদোস্কির আগে একমাত্র ফুটবলার হিসেবে ৩০০’র বেশি গোল করেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। তিনি ক্যারিয়ার শেষ করেছেন ৩৬৫ গোল নিয়ে। আর দুই মৌসুম জার্মানির লিগে খেললেই হয়তো রেকর্ডটি নিজের করে নেবেন লেভা।

বড় জয়ের ফলে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে বায়ার্ন। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। কোলন ২৮ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।

 

 

কিউটিভি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad