ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

মুমিনুলের ছবি দিয়ে কলকাতা পুলিশের বিজ্ঞাপন; ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

admin | আপডেট: ১৪ জানুয়ারী ২০২২ - ০৫:৪১:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে মিম তৈরি করে জনসচেতনতায় ব্যবহার করে থাকে ভারতীয় পুলিশ। এর আগে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন মিম তৈরি করলেও এবার তাদের বিষয়বস্তু হয়ে গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তাঁর এবং কাইল জেমিসনের সেই আলোচিত ছবি নিয়ে মিম তৈরি করেছে কলকাতা পুলিশ।

মাউন্ট মঙ্গানুই টেস্টে দীর্ঘদেহী কিউই পেসার কাইল জেমিসনের সামনে দাঁড়ানো মুমিনুল হককে ‘লিলিপুট’ মনে হচ্ছিল। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। টাইগারদের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেও এই ছবি টুইট করেছিলেন। এবার কলকাতা পুলিশ এই ছবিকে করোনা সতর্কতার কাজে লাগাল। ছবিতে জেমিসনকে বলা হয়েছে ‘করোনার তৃতীয় ঢেউ’ এবং মুমিনুলকে দিয়ে ‘মাস্ক ছাড়া রাস্তায়’ বের হওয়া জনগণ বোঝানো হয়েছে।

এই ছবিটি সোশ্যাল সাইটে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, মুমিনুলকে ‘অসচেতন পথচারী’ হিসেবে উল্লেখ করে তাঁকে অপমান করা হয়েছে। কেউ আবার এতে ‘বডি শেমিং’ খুঁজে পেয়েছেন। তবে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের একটি বড় অংশ ছবিটিকে স্রেফ মজা এবং সচেতনতা হিসেবেই গ্রহণ করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad