ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বিলবাও

admin | আপডেট: ১৪ জানুয়ারী ২০২২ - ১২:৫৪:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : চার মিনিটের ঝলকে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেল আথলেতিক বিলবাও। সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) রাতে দ্বিতীয় সেমিফাইনালে চার মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করে ২-১ গোলে ম্যাচ জিতে নিল গত আসরের চ্যম্পিয়নরা। ম্যাচে বল দখলে একটু এগিয়ে থাকা আতলেতিকোর ১০ শটের দুইটি ছিল লক্ষ্যে। আর বিলবাওয়ের ১০ শটের ছয়টিই লক্ষ্য ছিল। প্রথম ১৫ সেকেন্ডের মধ্যেই বিলবাওয়ের জালে বল পাঠান জোয়াও ফেলিক্স। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। প্রথমার্ধের বাকি সময়ে একচেটিয়া আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি আতলেতিকো।

৬২তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় মাদ্রিদের দলটি। কর্নারে ফেলিক্সের হেডে জোর ছিল না তেমন, বল পোস্টে লেগে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সিমোনের পিঠে লেগে জালে জড়ায়। পরক্ষণেই সমতায় ফিরতে পারত বিলবাও। কর্নারে ইনিগো মার্তিনেসের হেড দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক ইয়ান ওবলাক। ৭৭তম মিনিটে কর্নারে কাছ থেকে জোরালো হেডে সমতা ফেরান লোপেস। তিন মিনিট পর জয়সূচক গোলের উৎসও কর্নার। দানি গার্সিয়ার হেড একজনের গায়ে বাধা পাওয়ার পর বাঁ পায়ের শটে গোলটি করেন উইলিয়ামস। যোগ করা সময়ে মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন আতলেতিকোর ডিফেন্ডার জোসে মারিয়া হিমেনেস।

টুর্নামেন্টের ফাইনালে রবিবার (১৬ জানুয়ারি) লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আতলেটিক বিলবাও। এর আগে গত বুধবার রাতে প্রথম সেমিফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

 

 

কিউটিভি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫১

▎সর্বশেষ

ad