ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

শাহরুখের বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৩:৪০:৪১ পিএম

বিনোদন ডেস্ক :  একের পর এক ঝড় বয়ে চলেছে বলিউড তারকা শাহরুখ খানের পরিবারের ওপর। কিছু দিন হলো ছেলে জেল থেকে ফিরেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছিল খান পরিবার। কিন্তু এরই মধ্যে আবার তার বাড়ি মান্নাত উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। হুমকির অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভারতীয় গণমাধ্যম জানায়, মধ্যপ্রদেশের জবলপুর থেকে জীতেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

খবরে বলা হয়, মহারাষ্ট্র পুলিশের দপ্তরে ফোন করে এক ব্যক্তি মুম্বাইয়ের জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোসহ একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দেয় গত সপ্তাহে। সে তালিকায় শাহরুখের মান্নাতও ছিল। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ফোনটি করা হয়েছিল মধ্যপ্রদেশের জবলপুর থেকে। মহারাষ্ট্র পুলিশের থেকে খবর যায় মধ্যপ্রদেশ পুলিশের কাছে। জবলপুর থেকে আটক করেন জীতেশ ঠাকুর নামে ওই ব্যক্তিকে।

পুলিশের দাবি, মাতাল অবস্থাতেই ‘মান্নাত’সহ মুম্বাইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার ওই হুমকি দিয়েছিল জীতেশ। ওই ব্যক্তি মূলত বিবাহিত জীবনে অশান্তির জেরেই নাকি এমন কাণ্ড ঘটিয়েছে।

আপাতত মধ্যপ্রদেশ পুলিশের হেফাজতে রয়েছেন অভিযুক্ত। পরে তাকে তুলে দেওয়া হবে মহারাষ্ট্র পুলিশের হাতে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউটিভি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad