ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

করোনা: শ্রীলঙ্কায় গিয়ে আক্রান্ত জিম্বাবুয়ের কোচ

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ১০:৪০:১৮ এএম

স্পোর্টস ডেস্ক :  তিন ওয়ানডে খেলতে এখন শ্রীলঙ্কা সফরে আছে জিম্বাবুয়ে। কিন্তু প্রথম দুই ম্যাচে তারা পাচ্ছে না কোচ লালচাঁদ রাজপুতকে। সোমবার (১০ জানুয়ারি) সফরকারী দলের এক অফিসিয়াল নিশ্চিত করেছেন, সফর শুরুর আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

শ্রীলঙ্কার শীর্ষ ক্রীড়া চিকিৎসক অর্জুনা ডি সিলভা বলেছেন, রাজপুতের কোনো উপসর্গ ছিল না। তারপরও একটি হোটেলে আইসোলেশনে পাঠানোর আগে এক হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডি সিলভা এএফপিকে বলেছেন, ‘আমরা কিছু রুটিন টেস্ট করছি এবং তিনি হোটেলে ফিরে যেতে পারবেন। ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে, তার মানে প্রথম দুটি ম্যাচে থাকবেন না তিনি।’

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ১৬, ১৮ ও ২১ জানুয়ারি হবে তিন ওয়ানডে। ডি সিলভা বলেছেন, জিম্বাবুয়ে দলের অন্যরা টেস্টে নেগেটিভ হয়েছেন এবং পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করতে পারবেন।

কিউটিভি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০:৪০

▎সর্বশেষ

ad