ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শীতে খাদ্য তালিকায় কেন রাখবেন ক্যাপসিকাম?

admin | আপডেট: ০৮ জানুয়ারী ২০২২ - ০৩:৩৯:৫০ পিএম

লাইফ স্টাইল ডেস্ক :  সবুজ, লাল বা হলুদ যে রং-এই হোক না কেনো ক্যাপসিকাম সবারই চেনা। পূর্বে চাইনিজ খাবারেই সীমাবদ্ধ ছিল ক্যাপসিকাম। তবে এখন ঘরে ঘরে বিভিন্ন রান্নাতেই স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় ক্যাপসিকাম। কারণ দেশের বাজারে এই সবজিটি এখন সহজলভ্য।

ক্যাপসিকামকে অনেকে আবার বেল পেপার নামেও চেনেন। পুষ্টিবিদরা বলছেন, শুধু স্বাদ বা সৌন্দর্য বৃদ্ধিই নয়, স্বাস্থ্যকর খাদ্য হিসেবেও এর কাজ রয়েছে প্রচুর।

দেখে নেয়া যাক ক্যাপসিকামের বহুমাত্রিক গুণ
ক্যাপসিকামে থাকে ভিটামিন এ, যা চোখ ভাল রাখতে অত্যন্ত কার্যকর। বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করতেও এই জুড়ি মেলা ভার।

লাল ক্যাপসিকাম বাড়ায় হজমের ক্ষমতা। যা পরোক্ষ ভাবে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন কমাতে। তাই স্বাস্থ্য সচেতন অনেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় ক্যাপসিকাম রেখে থাকেন।

ক্যাপসিকামে থাকে ভিটামিন সি ও কোলাজেন। যেগুলো যথাক্রমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও অস্থি সন্ধি ভাল রাখতে সাহায্য করে।

ক্যাপসিকামে থাকে ক্যাপসিসিন যা শরীরে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

চুল পড়ার সমস্যা কমাতেও বেশ কার্যকর ক্যাপসিকাম। ক্যাপসিকামে থাকা কোলাজেন চুলের গোড়া ভাল রাখতে খুবই উপযোগী। সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

▎সর্বশেষ

ad