ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ছেলের জন্য মন খারাপ শুভশ্রীর

admin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২২ - ০৬:৩৩:৩৯ পিএম

বিনোদন ডেস্ক : দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছেন, তিনি ও রাজ চক্রবর্তী কোভিড পজিটিভ। ফলে দু’জনেই আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। কিন্তু ছোট্ট ইউভানকে ছেড়ে এতদিন দূরে থাকতে কি মায়ের ভালো লাগতে পারে?

ইউভানকে বড্ড মিস করছেন শুভশ্রী। আর তাই তো মোবাইলে ভিডিও কল করেই ছেলের সঙ্গে কথা বলছেন, খেলছেনও। আদো আদো গলায় সবে তো ইউভান মা-বাবা বলতে শুরু করেছেন। ওর বড় হয়ে ওঠার এই সুন্দর সময়ের একটা মুহূর্তও মিস করতে চান না রাজ বা শুভশ্রী। তাই করোনার চোখ রাঙানিকে এভাবেই পাশ কাটিয়ে ছেলের মন ভালো রাখছেন তারকা দম্পতি। শুক্রবার এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিধায়ক-প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তী।

তবে এখানেই শেষ নয়। আরও একটি ভিডিও পোস্ট করেছেন রাজ। কোভিড আক্রান্ত শুভশ্রী আইসোলেশনে থেকে কীভাবে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ভিডিওটি তারই প্রমাণ। নিয়মিত যোগাসন করছেন রোগের সঙ্গে লড়াই করতে। প্রধানত ব্রিদিং এক্সারসাইজ। যাতে কোভিডে ক্ষতিগ্রস্ত হওয়া ফুসফুসকে আবার হেলদি করে তোলা যায়।

উল্লেখ্য, এর আগেও করোনা আক্রান্ত হয়েছেন রাজ শুভশ্রী। ২০২০ সালের অগাস্ট মাসে আক্রান্ত হন রাজ চক্রবর্তী। শুভশ্রী করোনা আক্রান্ত হয়েছিলেন গত বছরের এপ্রিল মাসে। সেবারও বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন অভিনেত্রী। কোভিডেই ২০২০ সালে বাবাকে হারান প্রযোজক-পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। শেষ দেখাও দেখতে পারেননি বাবাকে, কারণ তখন তিনি নিজেও কোভিড আক্রান্ত ছিলেন।

টলিউডে একের পর এক তারকা কোভিড আক্রান্ত হয়েছেন। মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, জিত্‌ গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র লিস্ট শেষ হওয়ার নয়। তালিকায় নাম আছে সুপারস্টার দেব ও তার গার্লফ্রেন্ড রুক্মিণীরও। 

কিউটিভি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad