ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ওমিক্রনের কারণে পিছিয়ে গেল গ্র্যামির আসর

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ১২:১৫:০৬ পিএম

বিনোদন ডেস্ক :  করোনাভাইরাসের কারণে চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বাতিল করা হয়েছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রেও সংক্রমণ বেড়েছে। ওমিক্রন নিয়ে অনিশ্চয়তার মধ্যে অনুষ্ঠানের আয়োজন ঝুঁকিপূর্ণ হতে পারে। এ জন্যই আসর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে ৩১ জানুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসার কথা ছিল। রেকর্ডিং অ্যাকাডেমি ও সিবিএস এক বিবৃতিতে বলেছে, গ্র্যামির আসর আয়োজনের নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। আয়োজকরা আরও জানান, সঙ্গীতের সঙ্গে যুক্ত সম্প্রদায়, দর্শক ও শত শত কর্মচারীর স্বাস্থ্য ও নিরাপত্তা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এ বছর জ্যাজ কিবোর্ডিস্ট জন বাতিস্তে সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন। এছাড়াও বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন অলিভিয়া রদ্রিগো, বিলি আইলিশ, লিল নাস, জাস্টিন বিবার ও দোজা ক্যাট।
 
সূত্র : বিবিসি

কিউটিভি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

▎সর্বশেষ

ad