ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গুঞ্জনটি সত্য নয়, ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে : মাহি

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৬:২২:২৯ পিএম

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে। গতকাল সোমবার দেওয়া সেই পোস্টটিতে মাহি লিখেন, ‘এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো।’মাহির এই পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, মাহি মা হতে চলেছেন। কেউ কেউ বলছেন, সেটারই তিনি ইঙ্গিত দিয়েছেন এ পোস্টে। এমনকি কয়েকটি অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয় যে, মা হচ্ছেন মাহিয়া মাহি! কিন্তু মাহি জানালেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সঠিক নয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘গুঞ্জনটি সত্য নয়। মূলত আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে শরীরে। বর্তমানে আমি ভালো আছি। গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। আশা করছি, শীঘ্রই আবার শুটিং সেটে প্রত্যাবর্তন করবো।’ এর আগে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’গত বছরের নভেম্বরে মাসে গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

▎সর্বশেষ

ad