ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বেঁচে নেই সুশান্ত! নিজেকেই চিঠি লিখলেন প্রাক্তন প্রেমিকা রিয়া

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৫:৩৬:০৬ পিএম

বিনোদন ডেস্ক :  বলিউডে হাতে গোনা কিছু কাজ করলেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার নতুন বছরে ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরই মধ্যে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, রিয়া নিজেই নিজেকে ধন্যবাদ জানাচ্ছেন নতুন বছরে!

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সোমবার শেয়ার করে রিয়া জানান, ‘‘ তুমিই তোমার সবচেয়ে বড় অবলম্বন। ঠিক যেই মুহূর্তে নিজেকে তুমি খুঁজে পাবে, তুমি জিতবে নিজেকে ভালোবাসবে।’’ 

সঙ্গে love yourself আর happy new year হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি।

নতুন বছরে রিয়া ডায়েরিতে নিজেকেই চিঠি লিখছেন, ভিডিওতে দেখা যায়। তিনি লিখেছেন, ‘‘প্রিয় আমি, ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ দয়ালু, শক্তিশালী, ধৈর্যশালী থাকার জন্য। সুতরাং মুখ তোলো বেবি গার্ল, তুমি ঠিক পারবে। নতুন বছর ভালো কাটুক। তোমার একান্ত অন্তরাত্মা!’’

এদিকে ২০২০ সালের সেপ্টেম্বরে সুশান্ত রহস্য মৃত্যু মামলার তদন্তে নারকোটিক্স কনট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়াকে। প্রায় ১ মাস জেলে ছিলেন রিয়া। ডিসেম্বরেই আদালতের নির্দেশে ফিরিয়ে দেওয়া হয় রিয়ার ল্যাপটপ, আইফোন-সহ অন্যান্য জিনিসপত্র। যা সুশান্তের মামলার তদন্তের সময় বাজেয়াপ্ত করা হয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

▎সর্বশেষ

ad