ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

খারাপ কিছু হলেই নাকি ফাটল ধরে সালমানের নীল পাথরে!

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৫:৩৬:৪৬ পিএম

বিনোদন ডেস্ক :  সালমানকে কখনোই তার নীল পাথরের ব্রেসলেট ছাড়া দেখা যায় না। তার ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গেছে এটি। অভিনেতার জন্য এটা নাকি খুব পয়া, তাই কখনও কাছছাড়া করেন না এটিকে। একবার এক সাক্ষাৎকারে সালমান এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন ব্রেসলেটটির গোপন রহস্য!

থ্রো ব্যাক সেই ভিডিওতে সালমানকে বলতে শোনা গেছে, এই ব্রেসলেটের ব্যাপারে নানা কথা। অভিনেতা জানিয়েছেন, ‘আমার বাবা এটা সবসময় পরতেন। আর বড় হয়ে ওঠার সময় আমার ওটা বাবার হাতে দেখে খুব কুল লাগত। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম ব্রেসলেট নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’

ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানিয়েছিলেন, ‘এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস তোমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর।’

ডিসেম্বরে নিজের ৫৬তম জন্মদিন পালন করলেন সালমান খান পানভেলের ফার্ম হাউজে। আর জন্মদিনের ঠিক আগেই সাপের ছোবল খান অভিনেতা। যদিও সেই সাপটি বিষাক্ত ছিল না। সেরে উঠে জন্মদিনের রাতে মিডিয়াকে সালমান জানিয়েছিলেন, ‘আমাকে সাপে কামড়েছে শুনে বাবার প্রথম প্রশ্ন ছিল সাপ ঠিক আছে আর বেঁচে আছে তো।

আর আমি বলেছিলাম যে সাপ আর টাইগার দু’জনেই ভালো আছে। তিনি জানতে চেয়েছিলেন আমরা সাপটাকে কোনও আঘাত করিনি তো? আমি তখন জানিয়েছিলাম যে না ওটাকে যত্নের সাথে আমরা জঙ্গলে ছেড়ে এসেছি।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৬

▎সর্বশেষ

ad