ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এবার শাবনূরের ছেলে করোনায় আক্রান্ত

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০৮:৫৯:১৮ পিএম

বিনোদন ডেস্ক :  চিত্রনায়িকা শাবনূর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি আছেন। এবার খবর এলো তার ৭ বছরের ছেলে আইজান নেহানও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সে বাসাতেই আইসোলেশনে রয়েছে।

শাবনূর ফেসবুক পোস্টের মাধ্যমে আইজান আক্রান্ত হওয়ার খবরটি জানান।

তিনি লেখেন, ‘আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানও পজিটিভ হয়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।’

সবার কাছে অনুরোধ জানিয়ে লেখেন, ‘আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।’

শাবনূর বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। কাজ শেষে নিজেই গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন।

বাসায় ফিরেই হাসপাতাল থেকে ফোন পান তিনি। জানতে পারেন, করোনায় আক্রান্ত হয়েছেন। 

হঠাৎ এ খবরে বিস্মিত ও হতবাক তার পরিবারের সবাই। এরপর ২৭ ডিসেম্বর আইসোলেশনে চলে যান শাবনূর। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর বুধবার সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিউটিভি/অনিমা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৭

▎সর্বশেষ

ad