বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর একটি পর্বে এসেছিলেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেতা রবি কিষান। সেই পর্বের একটি ঝলক সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ পেয়েছে। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে তাদের। সেই দুই শক্তিমান অভিনেতার সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে সিনেমাশিল্পে কাজের সময় ও অক্ষয় কুমারের কর্মনিষ্ঠার প্রসঙ্গ উঠে আসে।
একজন নারী তারকা যখন পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দিয়ে কাজের সময় নির্ধারণের কথা বলেন, তখন সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় নানা আলোচনা। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে তৈরি হওয়া বিতর্কে কাজের সময় নির্ধারণের স্বাধীনতা শুধু পুরুষ তারকাদের নয়, নারী তারকাদেরও থাকা উচিত বলে মনে করেন নির্মাতা করণ জোহর।
শুটিংয়ের সময়সূচি নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটের প্রসঙ্গ তোলেন। অভিনেত্রীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে করণ জোহর বলেন, আমি সবসময় দীপিকা পাড়ুকোনের সিদ্ধান্তকে সমর্থন করি। উনি যখন এ ধরনের কিছু বলেন, আমি জানি না তখন কেন এ বিষয়টিকে এত বড় করে দেখা হয়। এটা তার অধিকার। উনি এ অধিকার অর্জন করেছেন। উনি ভীষণ পরিশ্রমী একজন নারী। উনি একজন মা, একজন স্ত্রী এবং একজন পেশাদার নারী; তবে উনার ব্যক্তিগত জীবনে রয়েছে।
আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৫৫
