ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

Ayesha Siddika | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ - ০৩:৪৭:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে চান ভারতের ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী। শুধু ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙাই নয়, এই সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে এক ইনিংসে ২০০ রান করার লক্ষ্যও ঠিক করেছেন তিনি।

সম্প্রতি সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে ‘দ্য সুইচ’ অনুষ্ঠানে নিজের এই উচ্চাকাঙ্ক্ষার কথা জানান বৈভব। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই। গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চাই।’পিটারসেন যখন তাকে গেইলের রেকর্ডের কথা মনে করিয়ে দেন, তখন আত্মবিশ্বাসের সঙ্গে বৈভব বলেন, কোনো ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করার সুযোগ পেলে তিনি সেই রেকর্ড ভাঙতে পারবেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এক যুগেরও বেশি সময় ধরে অক্ষত রয়েছে সেই রেকর্ড।

টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৪৪ রান। দ্রুত রান তোলার সামর্থ্যের কারণে এরই মধ্যে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন তিনি।

যুব ওয়ানডেতেও রেকর্ড গড়েছেন বৈভব। গত বছর ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি, যা যুব ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যুব টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় ভারতীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় অবস্থানেও জায়গা করে নিয়েছেন তিনি।

 

আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad