ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পাকিস্তানের কৌশল বুঝেছিলেন মারুফুল, পারেননি ডুলি

Ayesha Siddika | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ - ০৯:৫৩:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : পাঁচ মাস আগে মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশের দ্বিতীয় সারির দল। সেই দল নিয়েই পাকিস্তানকে গোলশূন্যতে আটকে দিয়েছিলেন কোচ মারুফুল হক। অথচ পূর্ণ শক্তির দল নিয়ে ঘরের মাঠে সাফের সেমিফাইনালে সেই পাকিস্তানের কাছেই হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

পূর্ণ শক্তির পাকিস্তান দলকে অনভিজ্ঞ ও তরুণ দল নিয়ে মোকাবিলা করেছিলেন মারুফুলের শিষ্যরা। ঐ ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ। আর থমাস ডুলি হামজা-ফারহান-সামিতদের নিয়েও ঘরের মাঠে পাকিস্তানকে হারাতে পারলেন না। এই প্রসঙ্গে মারুফুল কৌশলের ভিন্নতার বিষয়টি তুলে ধরেন, ‘পাকিস্তানের ম্যাচের আগে আমি বিশ্লেষণ করে দেখেছি, তাদের ডিফেন্ডার লম্বা হলেও উড়ন্ত বলে তাদের দুর্বলতা রয়েছে। আমার খেলোয়াড়রা সেভাবে খেলার চেষ্টা করেছে এবং বেশ কয়েকটি আক্রমণে গোলের সুযোগ তৈরি হয়েছিল। গতকাল ফাইনালেও ভারত উড়ন্ত বলেই দুটো গোল পেয়েছে।’

বাংলাদেশের বিপক্ষে পাঁচ জন ডিফেন্ডার নিয়ে খেলেছে পাকিস্তান। সেই ডিফেন্স ভাঙতে পারেনি স্বাগতিকরা। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। মালদ্বীপেও একই কৌশলে খেলেছিল তারা। এ নিয়ে মারুফের মন্তব্য, ‘পাকিস্তান তাদের বেসিক কৌশলেই প্রয়োগ করেছে। বাংলাদেশের ফারহান ও রাকিব উইং থেকে ভেতরে প্রবেশে চেষ্টা করেছে। তারা সেটার সুযোগ দেয়নি।’

বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। তাই পাকিস্তানের কোচ সোলানোকে নিয়ে অনেক প্রশংসা বাংলাদেশের ফুটবলাঙ্গনেও। তবে মারুফুল হক তার সঙ্গে মালদ্বীপে মোকাবেলা করেছেন। সেই সাক্ষাতে তার মূল্যায়ন, ‘পাকিস্তানের বিপক্ষে মালদ্বীপে বাংলাদেশ বেশ কয়েকবার একই জায়গা দিয়ে আক্রমণ করেছিল। সাধারণত কোচরা এমন হলে দুবার হওয়ার পরও সেটা ব্লক কিংবা প্রতিরোধ করত, তিনি কোনো পদক্ষেপ নেননি।’ সাফ ব্যর্থতার পর বাংলাদেশের কোচের যোগ্যতা সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেও মারুফুল একজন কোচ হয়ে আরেকজন কোচের বিষয়ে মন্তব্য করতে চাননি।

২০০৩ সালে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার অনেক দিন পর শিরোপা স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সেমিফাইনালে বিদায় হলেও বিস্মিত হননি আবাহনীর হেড কোচ মারুফুল হক, ‘সাফ শুরুর আগে এক সাংবাদিককে আমি বলেছিলাম, বাংলাদেশের কোনো চান্স নেই। তিনি আর বিস্তারিত জানতে চাননি। চান্স নেই বলেছিলাম কারণ, বাংলাদেশের অনেক ভালো মানের ফুটবলার রয়েছে, তবে খেলার কোনো স্টাইল ও কৌশল নেই। সান মারিনো, আসিয়ান কাপের তিন ম্যাচ দেখে আমার এমনটি মনে হয়েছিল।’

এবার সাফে বাংলাদেশ ৭২ ঘণ্টায় মুদ্রার এপিঠ-ওপিঠ দেখেছে। শ্রীলঙ্কা ম্যাচে অসাধারণ ফুটবল আর পাকিস্তান ম্যাচে হেরে বিদায়। এ নিয়ে মারুফের পর্যবেক্ষণ, ‘শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ শুরুতে গোল পাওয়ায় খেলার চিত্র ভিন্ন হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের গোলগুলো ব্যক্তিগত নৈপুণ্যেই বেশি হয়েছে। পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের বেশি এক্সসাইটেড মনে হয়েছে, এই এক্সসাইডমেন্ট সাইকোলিজিক্যালি কোচরা নিয়ন্ত্রণ করে থাকেন।’

 

 

আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad