ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে,দুর্গাপুরে বিএনপি‘র মিছিল

Ayesha Siddika | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ - ০৯:৩৯:০৫ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দেশবিরোধী ষড়যন্ত্র ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সমাবেশ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ‘আগুনের রাজনীতি’র তীব্র সমালোচনা করে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে দুর্গাপুর পৌরসভা, বিরিশিরি, কাকৈরগড়া, দুর্গাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির মূল দলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ‘ফ্যাসিস্ট নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আ‘লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে, যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধের ঘোষনা দেন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আধিপত্য এই বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। দেশব্যাপী চলমান বিভিন্ন নাশকতার বিচার এই মাটিতেই হবে। সম্প্রতি থানায় আগুন দিয়ে দেশপ্রেমিক পুলিশ সদস্যদের আহত করেছে তারা আগুন সন্ত্রাসী, তাদেরকে আর ক্ষমা করা হবে না।

আওয়ামী লীগ মূলত একটি গুপ্ত সংগঠন, যারা গত ১৫-১৬ বছর ক্ষমতায় থাকাকালেও নিজেদের সুবিধার্থে আগুনের রাজনীতি করেছে এবং পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করেছে। আজ দেশের সাধারণ মানুষ আ‘লীগের আসল চেহারা দেখতে পাচ্ছে।

আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো একজন আদর্শিক সৈনিক বেঁচে থাকতে বাংলাদেশে আর কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঘোলাটে পরিবেশ তৈরী করতে দেশের বিভিন্ন এলাকায় তারা গুপ্ত হামলা চালাচ্ছে। দুর্গাপুরে বিএনপির এই প্রতিবাদ সমাবেশই প্রমাণ করে, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ এবং দলের ভেতরেও পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর।

 

 

আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad