ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

চৌগাছায় প্রতিবন্ধী যুব ও কেয়ারগিভারদের অংশগ্রহণ জোরদারকরণে কর্মশালা

Ayesha Siddika | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ - ০৯:২৮:২৯ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধী যুব ও কেয়ারগিভারদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী চৌগাছা উপজেলা বিআরডিবি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে, লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহযোগিতায় ম্যাপ প্রোগ্রামের আওতায় কর্মশালাটি বাস্তবায়িত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম শাখির উদ্দিন। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। আশরাফ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আশিষ কে. চ্যাটার্জির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবা উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন আশরাফ ফাউন্ডেশনের ফিল্ড ট্রেইনার নজরুল ইসলাম, সিবিআর অফিসার মামুনুর রশিদ বকুল ও মাসরুবা তাসমিম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিকাশ কুমার ও প্রকাশ কুমার রায়, হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা তারিকুল ইসলাম, সিবিআর ফ্যাসিলিটেটর সাইফুর রহমান, ইমপ্যাক্ট গ্রুপের সদস্য রিয়াদ জামান খোকন ও হাবিবা খাতুন এবং ইয়ুথ ক্লাবের সদস্য আবু তুহা, তাকিয়া খাতুন ও আরজিনা খাতুন প্রমুখ। কর্মশালায় কেয়ারগিভার, প্রতিবন্ধী যুব এবং বিআরডিবির বিভিন্ন মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন।

 

 

আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:১৪

▎সর্বশেষ

ad