ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সাভারে আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ - ০৯:১৬:২৩ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের  নৈরাজ্য, দেশবিরোধী কর্মকাণ্ড এবং নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাভারের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ড, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।

প্রতিবাদ সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “আওয়ামী লীগ বরাবরই একটি সন্ত্রাসী সংগঠন।” তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা নতুন করে দেশে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, “ডিসেম্বরের পর আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।” তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়াসহ শিল্পাঞ্চলের কোথাও যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও মাঠে থেকে যেকোনো অপতৎপরতা প্রতিরোধে ভূমিকা রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জনি দেওয়ান, যুগ্ম- সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব।

এ ছাড়া সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক ইমু ইমরান, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক জিসান, ধামরাই পৌরসভা ছাত্রদলের সভাপতি শেখ খোদার নূর রনি, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রাহিমু রাব্বানী শশীসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

 

 

আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:১৪

▎সর্বশেষ

ad