ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বারহাট্টায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে দোকান ও

Ayesha Siddika | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ - ০৮:৪৯:৫৮ পিএম

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : পারবো কিতা কয় নেত্রকোণার বারহাট্টা উপজেলায় গভীর রাতে চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দলীয় কার্যালয়টির পাশাপাশি লাগোয়া একটি লাকড়ির দোকানও সম্পূর্ণ পুড়ে গেছে। আজ বুধবার ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের ভেতরে হঠাৎ আগুন জ্বলতে দেখে এলাকাবাসী প্রথমে তা নেভানোর চেষ্টা চালান।

পরে খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বারহাট্টা ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে জানা গেছে, নাশকতার উদ্দেশ্যেই কার্যালয়টিতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম জানান, ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে কার্যালয়টিতে আগুন দেওয়ার খবর পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাথমিকভাবে দুর্বৃত্তরাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ জানান – নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় দলীয় কার্যালয়টি পুড়ে গেছে। কার্যালয়ে থাকা চেয়ার টেবিল সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এঘটনায় দলের নেতৃবৃন্দের পরামর্শক্রমে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।

 

আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad