ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Ayesha Siddika | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ - ০৯:০৭:২৭ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। বিক্ষোভ মিছিলটি উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্যসচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, সাবেক সদস্যসচিব আব্দুর রহমান রানা, পৌর ছাত্রদল নেতা শাহিন আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিএনপি বিশ্বাসী। আগুন-সন্ত্রাস, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

 

 

আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad