ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

জার্মানির বিপক্ষে ‘অসহায় আত্মসমর্পণ’ মেনে নিতে পারছেন না জাভি

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৭:৩৬:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগেই গ্রিসকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আলোচনায় এসেছিল নেদারল্যান্ডস। কিন্তু সেই দুর্দান্ত পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই জার্মানির বিপক্ষে বড়সড় ধাক্কা খেল ডাচরা।

বার্লিনে স্বাগতিকদের কাছে ৫ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই হারের মধ্য দিয়ে নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভি হার্নান্দেজের পাঁচ ম্যাচের অপরাজিত যাত্রাও থেমে গেল।

তিন জয় ও দুই ড্র নিয়ে জার্মানির বিপক্ষে মাঠে নেমেছিল জাভির দল। তবে ম্যাচে ডাচদের কোনো প্রতিরোধই গড়ে তুলতে দেয়নি জার্মানি। এমন একতরফা হারের পর স্বাভাবিকভাবেই হতাশ স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে নিজের ক্ষোভের কথা গোপন রাখেননি তিনি।

জাভির ভাষায়, এই পরাজয় তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। এখন পর্যন্ত দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে গর্বিত থাকলেও জার্মানির বিপক্ষে তাদের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না তিনি। কোচের দায়িত্বে থেকে এমন পরিস্থিতি তাকে রীতিমতো হতবাক করেছে বলেও জানিয়েছেন।

খেলোয়াড়দের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে জাভি বলেন, দলের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। তার মতে, এই ম্যাচে নেদারল্যান্ডস নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। নিজেদের আদর্শ ও মূল্যবোধ থেকেও সরে গিয়েছিল দল। এমন পারফরম্যান্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।

অন্যদিকে, দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ভার্জিল ফন ডাইক ও ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের অনুপস্থিতিকে হারের কারণ হিসেবে দেখছেন না জাভি। বরং দলের মানসিক দৃঢ়তার অভাবকেই বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি। জাভি মনে করেন, সামনে এগোতে হলে দলে বেশ কিছু পরিবর্তন আনতে হবে।

এমন খেলোয়াড় প্রয়োজন, যারা মানসিকভাবে সব সময় প্রস্তুত ও লড়াই করার মানসিকতা রাখেন। একই সঙ্গে জার্মানির পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি। স্বাগতিকদের দুর্দান্ত ফুটবলের কারণেই নেদারল্যান্ডসকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে স্বীকার করেছেন ডাচ কোচ।

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৮

▎সর্বশেষ

ad