ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৭:৫৮:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করা হচ্ছে—মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন সম্পূর্ণ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় যে, মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলছে তেহরান মার্কিন রাজধানীতে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করছে।

ওই সংবাদমাধ্যমটি জানায়, গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত সূত্রগুলো দাবি করেছে যে, তেহরান মার্কিন ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। যদিও এই হামলা বাস্তবায়নের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা নিয়েছে কি না, তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad