ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

দেশে ফেরার পথে হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি

Anima Rakhi | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ - ০৫:৫১:৪৯ পিএম

ডেস্ক নিউজ : স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যাওয়ার পর দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ইতোমধ্যে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের স্থানীয় সময় রবিবার সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এ লক্ষ্যে বিমানবন্দরে আসার পর ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আবারও তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়রুল কবির জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্ত্রী বিলকিস আকতার ছাড়াও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার রয়েছেন।

কিউটিভি/অনিমা/১৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad