ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৯:৪০:১৮ পিএম

ডেস্ক নিউজ : এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমেছে আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশায় চাপের প্রভাব পড়েছে মূল্যবান ধাতুটির দামে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৮৬৯ দশমিক ১৩ ডলার। আগের দিন সোমবার স্বর্ণের দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। তবে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৭২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে মঙ্গলবার মার্কিন ডলার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এতে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হচ্ছে। এতে আরও কমতে পারে স্বর্ণের দাম। বাজার বিশ্লেষক কাইল রড্ডার মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি এবং সুদের হার কতটা বাড়তে পারে, তা নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশাই বর্তমানে স্বর্ণের বাজারকে প্রভাবিত করছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। এই সম্ভাবনা ৯৫.৫ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪.৫ শতাংশ।

এদিকে মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭.৫৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭২ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ৯৭৮ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে।

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad