ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৯:৪৯:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ কিংবা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। নতুন মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান আপাতত সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প প্রস্তুত রাখার চেষ্টা করছে। এর অর্থ এই নয় যে, দেশটি শিগগিরই হামলা চালাতে যাচ্ছে। ইরান আদৌ এমন হামলা চালাতে সক্ষম কি না, কিংবা হামলার সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার এখনো আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। মার্কিন সংবাদমাধ্যমগুলোকে দুটি সূত্র জানিয়েছে, ইরানের কথিত পরিকল্পনায় হামলার সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এ কারণে সম্ভাব্য হামলা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো।

সূত্রগুলোর দাবি, গত এক সপ্তাহে এ হুমকি মোকাবিলায় একাধিক বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে আগাম পরিকল্পনা নেওয়াকে একজন কর্মকর্তা ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ওয়াশিংটনের সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের চাপে  ইরান সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

নতুন গোয়েন্দা তথ্যকে তেহরানের এমন মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখছেন তারা। উল্লেখ্য, ‘ডার্টি বোমা’ হলো এমন এক ধরনের প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত থাকে। বিস্ফোরণের মাধ্যমে এটি তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে পারে। তবে এটি পারমাণবিক বোমা নয়।

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad