ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে?

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৯:৫৮:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলা যুদ্ধ শেষ করার কোনো তাড়া নেই যুক্তরাষ্ট্রের। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ইঙ্গিতই দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তির তাদের কোনো প্রয়োজন নেই।

ইরানের শত শত কোটি ডলার এবং কৌশলগত হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের মুঠোয় রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধাক্কা খাওয়ার পর প্রশাসনের ভেতরেই এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। প্রশাসনের একটি অংশ ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা বহাল রেখে পরিস্থিতি এইভাবেই ঝুলিয়ে রাখতে চায়।

অন্যদিকে, ইরানের ওপর থেকে এই ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ ধরনের অস্বস্তিকর অবস্থা কাটাতে কঠোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে—তারা শর্ত মেনে আলোচনায় ফিরবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই সংঘাত শুরু হয়েছিল। পরবর্তীতে জুনে সাময়িক যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে তা দ্রুত ভেঙে যায় এবং জুলাই থেকে যুক্তরাষ্ট্র আবার কঠোর নৌ অবরোধ শুরু করে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য এই পরিস্থিতি বড় ধরনের রাজনৈতিক ও সামরিক ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নাগরিকদের বড় একটি অংশ এই যুদ্ধের বিপক্ষে। তাছাড়া সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাম্পের পক্ষে ইরানে সরাসরি স্থল অভিযান চালানো একরকম অসম্ভব। কিন্তু অবরোধ তুলে নিয়ে খালি হাতে পিছু হটলেও তাকে রাজনৈতিকভাবে পরাজিত হিসেবে দেখা হবে। অন্যদিকে, ইরানের অবস্থাও বেশ সংকটজনক। মার্কিন অবরোধের কারণে দেশটির অর্থনীতি দশ শতাংশের বেশি সংকুচিত হয়েছে এবং আকাশচুম্বী মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তেহরান যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে অবরোধ প্রত্যাহার এবং জব্দ করা অর্থ ফেরতসহ বেশ কিছু দাবি জানিয়েছে।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, কোরিয়া বা ইউক্রেনের দনবাস অঞ্চলের মতো অনেক সংঘাত বছরের পর বছর ধরে হিমায়িত বা অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে। তবে ইরানের সংঘাতটি সম্পূর্ণ আলাদা। কারণ এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস চলাচলের পথ ‘হরমুজ প্রণালি’কে ঘিরে তৈরি হয়েছে।

বিশ্ব অর্থনীতি দীর্ঘ সময় ধরে এই অচলাবস্থা সহ্য করতে পারবে না। কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো সংকট সমাধানের চেষ্টা চালিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই সময়কে নিজেদের অনুকূলে পাওয়ার আশায় এখনো অনড় অবস্থানে রয়েছে।

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৪

▎সর্বশেষ

ad