ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

চৌগাছায় শিক্ষার্থীদের আইইএস বৃত্তি পরীক্ষা শুরু

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ - ০৩:০৮:১৮ পিএম

এম এ রহিম চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায় ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় চৌগাছা কামিল মাদ্রাসা কেন্দ্রেএই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তালিকাভুক্ত ১৫৩ জন শিক্ষার্থীর মধ্য থেকে অনুপস্থিত ছিল ৯ জন।

কেন্দ্র সচিব মাওলানা নুরুল ইসলামের তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। হল সুপারের দায়িত্ব পালন করেন ড. আব্দুর শুকুর। সার্বিক সহযোগিতায় দায়িত্বে ছিলেন মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা জামাত আলী।

‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠুক আগামী প্রজন্ম’ প্রতিপাদ্যে আয়োজিত এ পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/বিকাল ৩:০৪

▎সর্বশেষ

ad