ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন বন্ধু দ্বীপ

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ - ০২:৪৯:২৪ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ।

শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে এ তথ্য জানা গেছে। তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ জিজ্ঞাসাবাদে পিবিআইকে জানান, ঘটনার দিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। তখন তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে যান।

এদিকে, তুরাগ নদের যে স্থান থেকে সাবেক এই সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়, তার কাছাকাছি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোটরসাইকেলটি নিহত তাহসিফ সৌরির কি না, তা যাচাই করে দেখছে পিবিআই।

 

 

আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ২:৩০

▎সর্বশেষ

ad