ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

লন্ডনে কিশোরী ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ - ০২:৫৯:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান করছে দেশটির পুলিশ। তাদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লন্ডন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোঁজ করা দুই ব্যক্তি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। তাদের দুজনেরই লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে আছেন। অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। কিশোরীর দেওয়া বর্ণনা অনুসারে, লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে ওই দুই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা তাকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে যান। সেখানে ধর্ষণের ঘটনা ঘটে। পরে এক পথচারী কিশোরীকে দেখতে পেয়ে সহায়তা করেন।
ঘটনার পর থেকেই তদন্ত চালিয়ে আসছে পুলিশ। এ পর্যন্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আনা ডেইটন বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। এখন শওকত আহমেদ ও জাহিদুল হাসানের অবস্থান শনাক্ত করে তাদের সঙ্গে কথা বলতে চায় তদন্তকারীরা। তাদের একজন যুক্তরাজ্যে এবং অন্যজন বাংলাদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর পাশাপাশি ওই দুই ব্যক্তিকেও পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।
ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস বলেন, ওই কিশোরী ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর হামলার শিকার হয়েছে। তদন্তে দুই ব্যক্তিকে শনাক্ত করা অগ্রগতির বিষয় হলেও তাদের অবস্থান নিশ্চিত করা এখন জরুরি। কারও কাছে সামান্য কোনো তথ্য থাকলেও তা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিচয় প্রকাশ না করেও ক্রাইম স্টপার্সের কাছে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
লন্ডন পুলিশ ওই দুই ব্যক্তির ছবি ও পরিচয় প্রকাশ করেছে। এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে বলেছে পুলিশ। এ ছাড়া পরিচয় গোপন রেখে তথ্য দিতে ক্রাইম স্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।

আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ২:৩০
▎সর্বশেষ

ad