নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ - ০৪:১৫:৩৬ পিএম

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর মডেল থানাধীন পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি সচল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ মো. শাখাওয়াত হোসেন সাখু (২৯) নামের এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী।

পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম পূর্ব দত্তপাড়া এলাকার জনৈক শহীদ মিয়ার বসতঘরে অভিযান চালায়। এ সময় আসামির হেফাজত থেকে লোড করা অবস্থায় ১টি সচল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে ২টি অস্ত্র মামলা ও ১টি মাদক মামলার রেকর্ড রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত অস্ত্র আইনে এজাহার দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

 

 

আয়শা/১২ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad