ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

Anima Rakhi | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ - ১২:১৫:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  : ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ৪.৯ মাত্রার মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তরাখণ্ডের পাশাপাশি এর কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে। এর আগে, তীব্র কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্কে পোস্ট করতে শুরু করেন বহু মানুষ। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, কম্পন টের পাওয়ার সময় তিনি সোফায় বসেছিলেন এবং সোফাটিকে নড়তে দেখেন।

এদিকে উত্তরাখণ্ডের ঘটনার আগেই একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোরে অনুভূত ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

কিউটিভি/অনিমা/০৭ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:১৫

▎সর্বশেষ

ad