ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার

Ayesha Siddika | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:৫৯:১৩ পিএম

ডেস্ক নিউজ : ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম জা‌নি‌য়ে‌ছেন, ইতা‌লি‌তে বাঁধনের করা মামলা পরিচালনার জন্য মিলানের বাংলা‌দেশ কনস্যুলেট সব ধর‌নের সহযোগিতা করেছে। বাঁধন ইতা‌লি‌তে যতদিন অবস্থান করবেন তা‌কে সব ধর‌নের সহায়তা করা হ‌বে।

বুধবার (৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌ম সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এসব কথা ব‌লেন তি‌নি। বাঁধ‌নের ওপর হামলার ঘটনায় ভিসা প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলতে পারে কিনা-জান‌তে চাই‌লে শামা ওবা‌য়েদ ব‌লেন, বাংলাদেশিরা যখন বিদেশে থাকেন, তখন তাদের ওই দেশের নিয়ম-কানুন, নীতি-রীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীরা যখন আমেরিকায় যান, লন্ডনে যান, তখন তাদের সেই দেশের নিয়ম-কানুনই মেনে চলতে হয়, খুবই সাধারণ বিষয়।

​তি‌নি ব‌লেন, ইতালির ভেনিসে যেটা ঘটেছে, সেটা অত্যন্ত জঘন্য একটি ঘটনা। এখানে আমি নির্দিষ্ট করে বলতে চাই যে, আমাদের মিলানের কনস্যুলেট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হি‌সে‌বে বাঁধনের স‌ঙ্গে দেখা করেছেন এবং যে মামলাটি ওখানে দায়ের হয়েছে, সেই মামলাটি পরিচালনা বা সহায়তার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আমাদের কনস্যুলেট ও রাষ্ট্রদূতসহ সকলে সব ধর‌নের সহযোগিতা করেছেন।

প্রতিমন্ত্রী ব‌লেন, ​যতদিন ওখানে বাঁধন অবস্থান করবেন এই সহযোগিতা তারা করে যাবেন। আমরা অবশ্যই এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। এই ব্যাপারগুলো যখন বিভিন্ন দেশে ঘটে, তখন কিন্তু আমাদের বাংলাদেশকে ছোট করা হয়। সবচেয়ে বড় কথা হলো, আমরা যেকোনো ধরনের সহিংসতার ও অরাজকতার বিরুদ্ধে। তি‌নি ব‌লেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু এই ঘটনা নয়, পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো ঘটনা ঘটুক না কেন; এমনকি বাংলাদেশেও যদি এ ধরনের কোনো ন্যক্কারজনক ঘটনা ঘটে আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তভাবে সামাল দেবেন।

 

 

আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad