ডেস্ক নিউজ : ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলায় পৌঁছেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বুধবার (২ সেপ্টেম্বর) স্পিডবোটে ভোলার খেয়াঘাটে পৌঁছালে বিজেপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে শহরের নতুন বাজারে বিজেপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।
এ সময় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা একসঙ্গে দেশ গড়ব। ভোলায় যে টাকা বরাদ্দ হবে, সেই টাকায় উন্নয়নের কাজ হবে। তিনি আরও বলেন, তার কোনো আত্মীয়- স্বজন ঠিকাদারি করেন না। উন্নয়ন কাজে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তথ্যমন্ত্রীর আগমনকে ঘিরে ভোলার খেয়াঘাট ও শহরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০
