ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে যা বলছে মালয়েশিয়া

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:২৫:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজিল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন যে এ বিষয়ে ছড়ানো খবরটির কোনো সত্যতা নেই। 

এর আগে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছিলেন যে সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। তবে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

একই সংবাদ সম্মেলনে মিয়ানমার শরণার্থীদের ফেরত পাঠানো নিয়েও কথা বলেন ফাহমি ফাজিল। তিনি জানান, প্রথম দফায় ১,৪৭৬ জন শরণার্থী সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় স্বাক্ষর করে মিয়ানমারে ফিরে যাচ্ছেন। 

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেও, ফেরত যাওয়া নাগরিকরা সেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন বলে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।

সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে।

আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:১২২

▎সর্বশেষ

ad