ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৩০:১৫ পিএম

ক্যাপশন: বিএনপির আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহর ঘুড়ে এসে স্থানীয় বড় মাঠে বৃক্ষ রোপন ও উপজেলা চত্বরের পুকুরে মৎস্য অবমুক্ত করছেন প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি।

আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে উদযাপন করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিএনপি। ১ সেক্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহর ঘুড়ে এসে স্থানীয় বড় মাঠে বৃক্ষ রোপন ও উপজেলা চত্বরের পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম এর সভাপতিত্বে সকল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালী ফ্লাড প্রমুখ। এসময় মুশিদ হাট ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, উপজেলা যুব দলের আহবায়ক সুমন চৌধুরী, সদস্য সচীব রায়হান রুবেল, ছাত্র দলের আহবায়ক রিয়াদ হাসান চৌধুরী, জিয়া সাইবার ফোর্স এর আহবায়ক মো. সায়েম আহমেদ, মহিলা দল নেত্রী রাশেদা খানম সহ স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২৪

▎সর্বশেষ

ad