আইপিইউর সেক্রেটারি ফিলিপ ঢাকায়

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ - ১০:৩৫:৩৯ পিএম

ডেস্ক নিউজ : আজ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় পৌঁছেছেন। তিনি রাত ৮:২০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে আইপিইউর সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষ করে তিনি আগামী ২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন।

 

 

আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad